ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার মো. ওহিদুজ্জামান তা বাতিল ঘোষণা করেন।
গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু বেগম খালেদা জিয়ার পক্ষে এ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের রায় স্থগিত, সাজা ভোগ বাতিল ও জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালত সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
(এমআইআর/ ০২ ডিসেম্বর ২০১৮)



