নরসিংদীর ৫টি সংসদীয় আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর ৫ টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

রবিবার সকাল থেকে প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয়।

নরসিংদীর ৫টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৪০ জনের মনোনয়নয়পত্র বৈধ বলে ঘোষণা করেন।

নরসিংদীর ৫ টি নির্বাচনী আসনের মধ্যে নির্বাচনী আসন নরসিংদী-১(সদর) এ ৮ জনের মধ্যে ইসলামী ঐক্য জোটে মাওলানা মো: ইসহাকে বিদ্যুৎ বিল বকেয়ার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) এ ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন-জাসদ (ইনু) এর জায়েদুল কবির। তার হলফ নামা সঠিক সময়ে দাখিল না করায়, বিকল্পধারার এড. দেলোয়ার হোসেন অসম্পূর্ণ হলফ নামা দখিলের জন্য, স্বতন্ত্র প্রার্থী আলতামাশ কবির মিশু ও ইঞ্জি মহসীন আহম্মেদ এর ভোটারদের সঠিক স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। নরসিংদী-৩(শিবপুর) স্বতন্ত্র প্রার্থী মো: দুলাল মিয়া হলফ নামা সঠিক না হওয়ায়। নরসিংদী-৫(রায়পুরা) স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা নির্বাচন কমিশনের আপিল বোর্ডে আপিল করবেন বলে জানিয়েছেন।

(এসএইচআর/এসএএম/ ০২ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)