ইতালির ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের সাথে রেমিটেন্স সেবা চালু করলো আল-আরাফাহ্ ব্যাংক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি, এস.আর.এল এর মধ্যে পারস্পরিক রেমিটেন্স সেবা কার্যক্রম শুরু হয়েছে।
৯ এপ্রিল, ২০১৭ ইং তারিখ রোববার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ আবদুল জলিল, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়েজ আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হোসেন, মোঃ আহজারুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রেমিটেন্স উইংয়ের ইন-চার্জ মোঃ ফরহাদ রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী রেমিটেন্স সংগ্রহে আমাদের ব্যাংক ১৫তম স্থানে রয়েছে। আশা করি, গৃহীত পদক্ষেপের ফলে এ অবস্থানের আরও উন্নতি ঘটবে ইনশাআল্লাহ্।
উল্লেখ্য, নতুন এ সেবা চালুর ফলে ইতালি প্রবাসী বাংলাদেশীদের কষ্ঠার্জিত অর্থ সহজ ও অতি দ্রুততার সাথে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর সকল শাখা হতে উপকারভোগীগন গ্রহণ করতে পারবেন।
(শামীম/ ০৯ এপ্রিল ২০১৭)



