নভেম্বরে শীর্ষ তিন ব্রোকার লংকাবাংলা, ব্র্যাক ইপিএল ও ইবিএল সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিগত নভেম্বর মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষ স্থান ধরে রেখেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। এ তালিকায় এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। আগের মাসে প্রতিষ্ঠানটি ছিল তৃতীয় অবস্থানে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের মাসে দ্বিতীয় অবস্থান থেকে চতুর্থ অবস্থানে নেমে গেছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।

নভেম্বর মাসে লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। আগের মাসে প্রতিষ্ঠানটি চতুর্থ অবস্থানে ছিল।

ইউনাইটেড সিকিউরিটিজ অক্টোবরে পঞ্চম স্থানে থাকলেও নভেম্বরে সেটি সপ্তম অবস্থানে নেমে গেছে।

নভেম্বরে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি ছিল পঞ্চম অবস্থানে। ষষ্ঠ অবস্থানে ছিল সিটি ব্রোকারেজ লিমিটেড।

সপ্তম স্থানে ছিল ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। তার পরের তিনটি অবস্থানে ছিল যথাক্রমে  শেলটেক ব্রোকারেজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ এবং ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটজ রয়েছে দশম স্থানে।

শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকার হাউজগুলো হচ্ছে, ইউনাইটেড সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, রয়্যাল ক্যাপিটাল, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিস, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ এবং শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

(এসএএম/ ০৮ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)