এমটিবি ও এ্যাপোলো হসপিটালের যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকাঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এ্যাপোলো হসপিটালস্ ঢাকা-এর যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা “লুক গুড, ফিল গুড”-এর আয়োজন করা হয়েছে।
সম্প্রতি এমটিবি’র প্রিভিলেজ ব্যাংকিং-এর এইচভিএস গ্রাহকদের জন্য এ্যাপোলো হসপিটালস্ ঢাকার অডিটোরিয়ামে এ আলোচনাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন এ্যাপোলো হসপিটালস্ ঢাকার ডারমাটোলজি কনসাল্ট্যান্ট ডাঃ রুবাইয়া আলি। অনুষ্ঠানটি সমন্বয় করেন এ্যাপোলো হসপিটালস্ ঢাকার কর্পোরেট রিলেশন শাখার সিনিয়র এক্সিকিউটিভ ইফতেখার হোসেন।
এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র ইরফান ইসলাম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং এবং এ্যাপোলো হসপিটালস্ ঢাকা-এর আফতাব মাহুবুব খুরশিদ, মহাব্যাবস্থাপক, ব্যবসা উন্নয়ন ও বিপণনসহ সংশ্লিষ্ট উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(ইএইচ/এসএএম/ ৯ ডিসেম্বর ২০১৮)



