আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শনিবার (৮ ডিসেম্বর ২০১৮) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৭ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত-এর নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস।

বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সজেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-এর প্রেসিডেন্ট সিএ. ড. সুবোধ কুমার কার্ন ও আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, এফসিএমএ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৯ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)