নরসিংদীর ৫টি নির্বাচনী আসনে প্রতীক নিলেন ৩৩ প্রার্থী

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে ৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্ধ নিলেন ৩৩ জন প্রার্থী।

সোমবার প্রতীক বরাদ্ধের নির্ধারিত দিন নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিতিতে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রতিক বরাদ্ধ দেন।

যারা প্রতিক বরাদ্ধ পেলেন তারা হলেন- নরসিংদী-১ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (আ’লীগ) প্রতিক নৌকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসবি ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন (বিএনপি) ধানের শীষ, শফিকুল ইসলাম (জাপা এ) লাঙ্গল, আশরাফ উদ্দিন ভূইয়া (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) হাত পাখা, মোবারক হোসেন (বাসদ) মই, মো: আরিফুল ইসলাম ভূঁইয়া (জাকের পার্টি) গোলাপফুল, মো: জাকির হোসেন (গণফ্রন্ট) মাছ।

নরসিংদী-২ (পলাশ) আসনে সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আ’লীগ) নৌকা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান (বিএনপি) ধানের শীষ, মাওলানা আরিফুল হক (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) হাতপাখা, আজম খান (জাপা এ) লাঙ্গল, ইঞ্জিনিয়ার সাবিকুন্নাহার  খান  (বিএনএফ) টেলিভিশন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন (আ’লীগ) নৌকা, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর এলাহী (বিএনপি) ধানের শীষ, রাজিব হোসেন রাতুল (জাকের পার্টি) গোলাপফুল, আলমগীর কবির (জাপা এ) লাঙ্গল, ওয়াইজ হোসেন ভূঁইয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, জগলুল হায়দার (গণফোরাম) উদীয়মান সূর্য,  স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা  সিংহ।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে বর্তমান এমপি এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (আ’লীগ) নৌকা, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল (বিএনপি) ধানের শীষ, মো: নেওয়াজ আলী ভূঁইয়া (জাপা এ) লাঙ্গল, মজিবুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, কাজী সাজ্জাদ জহির চন্দন (কমিউনিস্ট পার্টি) কাস্তে, ওয়াইজ উদ্দিন আকন্দ (জাকের পার্টি) গোলাপফুল, মো: দেলোয়ার হোসেন খোকন (এনপিপি) আম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: মিলন মিয়া সিংহ ।

এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু (আ’লীগ) নৌকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (বিএনপি) ধানের শীষ ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার (জাপা এ) লাঙ্গল, মুফতি আব্দুল মোমেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা ও মো: বিটু মিয়া (বিএনএফ) টেলিভিশন।

(এসএইচআর/এসএএম/ ১১ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)