বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘নরসিংদী হানাদার মুক্ত দিবস’ পালিত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

বুধবার ১২ ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- মহান মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাষ্কর্যের উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান।

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ‘ সংগ্রামে-শান্তিতে-সৃষ্টিতে’  শিরোনামে ভাষ্কর্যের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

ভাষ্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, পুলিশ সুপার মেরাজ আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের সভাপতি আবদুল মোতালেব পাঠানসহ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ। ভাস্কর্য উদ্বোধনের পর ৭১’র মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরত কামনা করে দোয়া করা হয়। এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মুক্তিযুদ্ধের সর্বাদিনায়ক বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেদিন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যদি স্বাধীনতার ডাক না দিতেন তাহলে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেতামনা। আজও আমাদেরকে পরাধীনতার শৃংখলে আবদ্ধ থাকতে হতো।

পরে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী, মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে শোভাযাত্রাটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্প একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সেলের পতাকা, নানা রকম ব্যানার-পেষ্টুন নিয়ে জেলাবাসীকে মুক্তিযুদ্ধেও চেতানায় উদ্দজীবিত করে তুলেন।

শোভাযাত্রা শেষে শিল্পকলা মিলনায়তনে নরসিংদী সদর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তক্য রাখেন  জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপ পরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার বিভাগ ড. মাহাবুব উল করিম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্যকান্ত দাস ও জেলা মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের সভাপতি আবদুল মোতালেব পাঠান।

(এসএইচআর/এসএএম/ ১২ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)