সেনবাগে জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নোয়াখালী-২আসন সেনবাগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরেহামলা করেছে দুর্বৃত্তরা।এ সময় তিনি রক্ষাপেলেও ৫টি গাড়ি ভাঙচুরকরা হয়েছে। এতেউপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপিরসিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহআহত হয়েছেন ৫ জন।

রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দুর্বুত্তরা উপজেলা বিএনপি অফিসও ভাঙচুর করে।

জয়নুল আবদিন ফারুক জানান, সকালপৌনে ৯টার সময় বিজয়দিবস উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে তিনি উপজেলা সদরে ফুল দিতে যান। এসময় সেনবাগ বাজারের সন্নিকটে রাস্তার উপর তাদের গাড়িবহরে এ হামলা চালানো হয়।

হামলায় উপজেলা চেয়ারম্যান বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদউল্লাহ, পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন  রাসেল ও পৌর ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন স্বপন আহত হন।

(এমএ/এসএএম/ ১৬ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)