ক্ষমতার ভারসাম্য ও আইনের শাসনসহ ১৯ অঙ্গীকার নিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ক্ষমতার ভারসাম্য ও আইনের শাসনসহ ১৯ দফা অঙ্গীকার নিয়ে আসন্ন একাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করছে বিএনপি।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর হোটেল লেকশোরে ইশতেহার ঘোষণা শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইশতেহার ঘোষণার সয়ম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মানিত নাগরিক, যুব, নারী ও শিশু, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ, কৃষি ও শিল্প, স্বাস্থ্য ও শিক্ষা, প্রতিরক্ষা ও পুলিশ, আবাসন, পেনশন ফান্ড ও রেশনিল ব্যবস্থা প্রতিষ্ঠা, পরিবেশ, পররাষ্ট্র ও ক্ষুদ্র, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের কল্যাণে কাজ করা হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

বিএনপির ইশতেহারে গুরুত্বারোপ করা ১৯ দফার অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থনীতি, মুক্তিযোদ্ধা, যুব নারী ও শিশু, শিক্ষা ও কর্মসংস্থান, জ্বালানি, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ, কৃষি ও শিল্প, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রতিরক্ষা ও পুলিশ, আবাসন, পেনশন ফান্ড ও রেশনিং ফান্ড প্রতিষ্ঠা, পরিবেশ, পররাষ্ট্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গুরুত্বারোপ।

‘ভিশন ২০৩০’-এর আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করেছে বিএনপি। ‘এগিয়ে যাবো একসাথে, ভোট দেবো ধানের শীষে’- স্লোগানকে সামনে রেখে নির্বাচন উপলক্ষে দলটির ইশতেহার তৈরি করা হয়েছে।

এবারের ইশতেহারে তরুণ প্রজন্মের ভোটার টানতে তাদের বিভিন্ন চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে তরুণদের সাম্প্রতিককালের দাবি- কোটা সংস্কার, ভ্যাটমুক্ত শিক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে।

(এমআইআর/ ১৮ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)