ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার ব্যাংক ক্লোজিংয়ের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রিয় ব্যাংক। একইসঙ্গে দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

উপ-মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর,২০১৮ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয়সংসদ নির্বাচন-২০১৮ এর প্রেক্ষিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সকল তফসিলি ব্যাংকের চলতি বছরের বার্ষিক হিসাব ক্লোজিং আগামী ২৭ ডিসেম্বর, ২০১৮ তারিখ বৃহস্পতিবার নির্ধারণ করা হলো।  ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখ যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।

(এসএএম/ ১৮ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)