শিবপুরে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা॥ প্রার্থীকে অবরুদ্ধ রাখার অভিযোগ
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী-৩(শিবপুর) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি’র প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় প্রার্থী মনজুর এলাহীকে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেলে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের পূর্ব শিমুলিয়ায় এলাকায়এ হামলার ঘটনা ঘটে। এই হামলায় ধানের শীষের ১৫জন কর্মী সমর্থক আহত হয় ।
বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী জানান, শিমুলিয়া গ্রামে গণসংযোগ কালে একদল উশৃংখল যুবক নৌকা,নৌকা বলে আমাদের দিকেএগিয়ে এসে কর্মী-সমর্থকদেরউপর অতর্কিত হামলা চালায়।এক পর্যায়ে হামলাকারীরা আমাকে অবরুদ্ধ করেরাখে। এঘটনায় আমার ১৫ জনকর্মী-সমর্থক আহত হয়এবং গাড়ী বহরের মোটরসাইকেল ৭/৮ টি মোটরসাইকেল ও ৩টি প্রাইভেটকার ভাংচুর শুরু করে। প্রায়এক ঘন্টা অবরুদ্ধ থাকারপর বাহিরে বের হয়ে আসলে আমার কর্মী-সমর্থকদেরমধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে দেখে সংঘাত এড়াতে গণসংযোগ কর্মসূচি বাতিল করে ফিরে আসি।
শিবপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার ঘটনার খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং অবরুদ্ধ মনজুর এলাহীকে অক্ষত উদ্ধার করা হয়েছে ।
(এসএইচআর/এসএএম/ ১৯ ডিসেম্বর ২০১৮)



