বেলাব উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার সকালে তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল গাফফার’র নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার সকালে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

(এসএইচআর/এসএএম/ ২৪ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)