নরসিংদীর ৫টি আসনে বেসরকারিভাবে জয়ী আওয়ামী লীগ

মো: শাহাদৎ হোসেন রাজু, বিনিয়োগবার্তা, নরসিংদী : নরসিংদী জেলার ৫টি নির্বাচনী আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। আসনগুলো হলো- নরসিংদী ১ (সদর), নরসিংদী-২ (পলাশ),নরসিংদী-৩(শিবপুর), নরসিংদী-৪(বেলাবো-মনোহরদী) এবং নরসিংদী-৫ (রায়পুরা)।

জানা গেছে, নরসিংদী-১ (সদর) আসনে মোট ১৩২টি  ভাট কেন্দ্রের সবক’টির প্রাপ্ত বেসরকারী ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে মো: নজরুল ইসলাম হীরু (বীরপ্রতীক) ২ লক্ষ ৬৯ হাজার ৫০৭  ভোট  পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন ধানের শীষ  প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৬ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী খোকন প্রায় দেড়মাস যাবৎ কারারুদ্ধ।এ আসনে ১টি কেন্দ্র ভোট স্থগিত রাখা হয়েছে।

নরসিংদী-২(পলাশ) আসনে মোট ৮৮টি কেন্দ্রের সবক’টির প্রাপ্ত বেসরকারী ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপ পেয়েছেন ১ লক্ষ ৭৬,৩৩৮ ভোট আর বিএনপি মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন  ৭ হাজার ৩৬০ ভোট।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে মোট ৯৭টি কেন্দ্রের ৯৬টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারী ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে জহিরুল হক ভূঁইয়া মোহন পেয়েছেন ৯৪ হাজার ৩৫ ভোট আর সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সিরাজুল ইসলাম মোল্লা পেয়েছেন ৫২ হাজার ৮৭৬ ভোট।

নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) মোট ১৫৪টি কেন্দ্রের সবক’টির প্রাপ্ত বেসরকারী ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের নূরুল মজিদ হুমায়ুন পেয়েছেন ২ লক্ষ ৬৫ হাজার ৯২৪ ভোট আর ধানের শীষ প্রতীক নিয়ে সরদার শাখাওয়াৎ হোসেন বকুল পেয়েছেন ১৬ হাজার ৯৯৮ ভোট।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মোট ১৬১টি কেন্দ্রের সবক’টির প্রাপ্ত বেসরকারী ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে আজিউদ্দিন আহমেদ রাজু পেয়েছেন ২ লক্ষ ৯৪ হাজার ৪৮৪ ভোট আর ধানের শীষ প্রতীক নিয়ে ইঞ্জি: আশরাফ হোসেন পেয়েছেন ২০ হাজার ৪৩১ ভোট।

(এসএইচআর/এসএএম/ ৩০ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)