সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে লংকাবাংলা ফাইন্যান্স ও ইন্টারকন্টিনেন্টাল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে লংকাবাংলা ফাইন্যান্স ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল। চুক্তির মাধ্যমে লংকাবাংলার মাস্টারকার্ড টাইটেনিয়াম কার্ড ব্যবহারকারিগণ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকার বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে অবস্থান ও সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্ট ও সিইও, খাজা শাহরিয়ার এবং ইন্টারকন্টিনেন্টালের পক্ষে কোম্পানির জেনারেল ম্যানেজার, জ্যামস্ পি. মেকডোনাল্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল ফাইন্যান্স, খোরশেদ আলম, হেড অব ট্রেজারি, কামরুল ইসলাম, হেড অব কার্ড সেলস,খাজা ওয়াছিউল্লাহ এবং ইন্টারকন্টিনেন্টাল, ঢাকার ডিরেক্টর মার্কেটিং ও বিজনেস প্রমোশন, সাহিদুস সাদেক, সহকারি ফাইন্যান্স ও বিজনেস সাপোর্ট ম্যানেজার, মোঃ কামাল হোসেন মোরশেদ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(ইএইচ/ ১ জানুয়ারি ২০১৯)



