নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে  চার রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ সাখাওয়াত হোসেন সাকু (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ জানুয়ারি) দুপুরে শহরের  পূর্ব দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেন পূর্ব দত্তপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন নামে ওই যুবককে আটক করে পুলিশ। পরে  তল্লাশি করে তার কাছ থেকে  ৪ রাউন্ড গুলিভর্তি  একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. শাহরিয়ার আলম গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।

(এসএইচআর/এসএএম/ ০১ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)