হ্রাসকৃত মূল্যে স্বাস্থ্যসেবা দিতে ইউসিবি ও প্রাভা হেলথের চুক্তি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্প্রতি পারস্পারিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, ইউপে ডিজিটাল পেমেন্ট সিস্টেম ও ইউসিবি কার্ড ব্যবহারের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে পারিবারিক স্বাস্থ্যসেবা, পারিবারিক চিকিৎসকের সাথে পরামর্শ, রোগ পরীক্ষা প্রভৃতি সুবিধা পাওয়া যাবে।
ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল ও প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিলভানা কিউ সিনহা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফা, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
(এসএএম/ ০৩ জানুয়ারি ২০১৮)



