বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার আবুহেনা মুস্তাফা কামাল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন আবুহেনা মুস্তাফা কামাল।
রবিবার (৬ জানুয়ারি ২০১৯) তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএআইইউএসটি) কুমিল্লা-এর রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। মুহাম্মদ ইব্রাহীম কবীরর স্থলাভিষিক্ত হলেন বর্তমান রেজিস্ট্রার।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৯তম সভায় রেজিস্ট্রার নিয়োগে সার্স কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে আবু হেনা মুস্তাফা কামালকে নিয়োগ প্রদান করা হয় ।
(এসএএম/ ০৬ জানুয়ারি ২০১৯)



