নরসিংদীতে ছাত্রলীগ কর্মী সানি মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী সদর থানা ছাত্রলীগের কর্মী সানি মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সদর থানা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগসহ এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শামীম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কাউছার, নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলীসহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মী। এ সময় সানি হত্যার সাথে জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী জানান মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারী সকালে নরসিংদী জেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের ঈদগাহর পিছনে কাঠ বাগান থেকে সানি মোল্লার গলা কাটা লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।

(এসএইচআর/এসএএম/ ০৯ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)