পরিকল্পনা মন্ত্রীকে রিহ্যাবের অভিনন্দন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)।

এসময় অনান্যের মধ্যে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং রিহ্যাব পরিচালক শাকিল কামাল চৌধুরী উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৬ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)