শিক্ষামন্ত্রীকে নন-এমপিও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার সচিবালয়ে এ শুভেচ্ছা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, সোহরাব হোসেন, প্রচার সম্পাদক এইচ.এম ফিরোজ আহমেদ সহ সংগঠনের প্রায় অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় শিক্ষক নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রীদ্বয় সারাদেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
(এসএএম/ ১৭ জানুয়ারি ২০১৯)



