পন্য ও সেবার প্রসারে একসঙ্গে কাজ করবে ইউসিবি-এনার্জি প্লাস ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিকস

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং এনার্জি প্লাস ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিকস (প্রাঃ) লিমিটেড এর মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে।

সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এ চুক্তি সই হয়।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী ও এনার্জি প্লাস ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিকস প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ জোবায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি সই করেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী, উভয় পক্ষই পরস্পরের পন্য ও সেবার প্রসারে কাজ করবে। এর অন্যতম লক্ষ্য হল সুদ মুক্ত অর্থায়নের মাধ্যমে পরিবেশবান্ধব ও এনার্জি সাশ্রয়ী পণ্যের বিকাশ ঘটানো।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজম, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিলসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১১ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)