আরএফএল প্লাস্টিকস-এর পরিবেশক সম্মেলন সম্পন্ন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আরএফএল প্লাস্টিকস লিমিটেড এর ইউপিভিসি, এইচডিপিই, এমএস, জিআই পাইপ ও বাথরুম ফিটিংসসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতের পাতিরায় আরএফএল কনফারেন্স সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির তিন হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ করেন।

এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ও হেড অব মার্কেটিং মোহাম্মদ সাজ্জাদুল ইসলামসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৯ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)