আমরা নেটওয়ার্কের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৫১ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ৪১ পয়সা।
আর বিগত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৮) কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ৩৩ টাকা ৪২ পয়সা। ৩০ জুন ২০১৮ সময়ে যা ছিল ৩২ টাকা ৩৩ পয়সা।
(এসএএম/ ২৯ জানুয়ারি ২০১৯)



