শিবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; নিহত ১

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগর্বাতা: নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১২ জন। বৃহস্পতিবার ভোর ৫ টায় ঢাকা-সিলেট মহসড়কের শিবপুর উপজেলার কারারচর সুলতানা ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া (৪৫) সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা  নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স উপ-সহকারী মো: শফিকুল ইসলাম ভুইয়া জানায়, ভোর ৫ টায় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ১ জন নিহত হয় এবং আহত হয় অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  আশঙ্কা জনক অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেপরোয়া গতি ও ড্রাইভারের চোখে ঘুম ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

(এসএইচআর/ এসএএম/ ৩১ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)