ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তিত হয়ে ‘পদ্মা ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বদলে গেলো বেসরকারি খাতের অতিবিতর্কিক দি ফারমার্স ব্যাংকের নাম। পদ্মা ব্যাংক নামে নতুন নাম পেলো ব্যাংকটি।

ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তনের বিষয়টি বুধবার (৩০ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক-প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) থেকে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

(এসএএম/ ০২ ফেব্রুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)