নরসিংদীতে বৈশাখী সংগীত একাডেমীর পিঠা উৎসব
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে কোমলমতি শিশু-কিশোরদের নিয়ে একটি ব্যাতিক্রমধর্মী পিঠা উৎসব পালন করেছে বৈশাখী সংগীত একাডেমী।
গত শুক্রবার বিকেলে নরসিংদী শহরের উপজেলা মোড়ে একাডেমী মিলনায়নে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের আনন্দে সামিল হন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সংস্কৃতিমনা ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ আলী।
বৈশাখী সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার নরসিংদী জেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক মো: আবু তাহের, সহ উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, সহ উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন, বৈলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন ও উপজেলা মোড়স্থ গফুর হাজী মার্কেটের পরিচালক মো: মনির হোসেন।
পিঠা উৎসবে কমলমতি শিশু-কিশোররা গ্রাম বাংলা ঐতিহ্য ও মুখোরচক খাবার প্রায় ২৫ টি আইটেমের পিঠার সাথে পরিচিত হন এবং এর স্বাদ গ্রহণ করেন।
বৈশাখী সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক তাছমিনা ইয়াছমিন রুনা জানান, বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের পিঠা-পুলির সাথে পরিচিত করে তুলতেই তাদের এ পিঠা উৎসবের আয়োজন।
(এসএইচআর/এসএএম/ ০৩ ফেব্রুয়ারি ২০১৯)



