নরসিংদীতে নদীবাংলা সাইজিং মিলে আগুন; কোটি টাকার ক্ষয়ক্ষতি

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর চৌয়ালায় নদীবাংলা সাইজিং মিলে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে সুতা ও মেশিনারীজ সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কারখানা কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নরসিংদী পৌর শহরের চৌয়ালায় নদীবাংলা সাইজিং মিলের ভেতরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা কারাখানার রাখা সুতার বান্ডিলে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় আগুন কারখানার বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী, পলাশ ও মাধবদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও রাত ৮টার দিকে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া বলেন, ‘কারখানাটি সরু গলির মধ্যে হওয়ায় ফায়ার সার্ভিসের কোন গাড়ীই কারখানার সামনে আসতে পারেনি। তাছাড়া আশপাশে কোন রিজার্ভ ট্যাঙ্কও ছিলনা। পানির সংকটে আগুন নিয়ন্ত্রনে আনতে আমাদের প্রচুর কষ্ট করতে হয়েছে।’ 

নদীবাংলা সাইজিং মিলের ব্যাবস্থাপনা পরিচালক মঞ্জুর এলাহী বলেন,‘আমরা সার্ভিসে কাজ করি। এখানে অন্যান্য ফ্যাক্টরীর সুতা কালার ফিনিসিংয়ের জন্য আনা হয়েছিল। আগুনে সেই সকল সুতাও পুড়ল। আমার মেশিনারীজও পুড়ল। তাই ক্ষতির পরিমানটা কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

(এসএইচআর/এসএএম/ ০৫ ফেব্রুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)