জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সম্প্রতি পুঁজিবাজারের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা তথ্য ও প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আজ ৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দেশের দুই শেয়ারবাজারে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ্র তথ্য জানা গেছে।

জানা যায়, “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করর জেনেক্স ইনফোসিস ট্রেডিং কোড হবে “GENEXIL”। ডিএসইতে কোম্পানিটির কোম্পানি কোড হবে 22650।

এর আগে গত ২০ জানুয়ারি লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে জমা হয়েছে।

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়, অডিটরিয়াম অব ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স (আইইবি), রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয় এ কোম্পানির আইপিও লটারির ড্র। এর আগে গত ১৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওতে ৩৫.৭৫ গুণ আবেদন জমা পড়েছে। অর্থাৎ ২০ কোটি টাকার বিপরীতে কোম্পানিটির আইপিওতে ৭১৫ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে দেশী বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৬৩ কোটি ৬৬ লাখ ৫ হাজার টাকার, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৬ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকার, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৮ কোটি ৮০ হাজার টাকার, ইলিজিবল ইনভেস্টরদের (এমএফ ও সিআইএস কাছ থেকে ১৪ কোটি ২০ লাখ টাকার এবং ইলিজিবল ইনভেস্টরদের কাছ থেকে (এমএফ ও সিআইএস ব্যতীত) ১৫২ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকার।

গত ০৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৬তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।

জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুন:মূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৬ টাকা।

জেনেক্স ইনফোসিসের সাবসিডিয়ারি কোম্পানিসহ ২০১৬-১৭ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

(এমআইআর/ ০৬ ফেব্রুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)