রিহ্যাব মেলায় রানার প্রোপার্টিজের ফ্ল্যাট ও প্লট ক্রয়ে বিশেষ ছাড়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে রিহ্যাব আবাসন মেলা ২০১৯। গত ০৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ মেলা। পাঁচ দিনের এ মেলা চলবে ১০ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত।

মেলা উপলক্ষে নানা উপহারসহ এককালীন মূল্য পরিশোধে  ফ্ল্যাট ও প্লট ক্রয়ে বিশেষ ছাড় দিচ্ছে রানার প্র্রেপার্টিজ লিমিটেড। গতকাল শুক্রবার ছুটির দিনে রানার প্রোপাইটিজের স্টলে ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল।

রানার গ্রুপের সহকারী জেনারেল ম্যানেজার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) ওয়াহিদ মুরাদ জানান, রানার প্রোপার্টিজ রানার গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান। দেশের আবান সংকট নিরসনে ও স্বল্প আয়ের মানুষের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন আবারের প্লট ও ফ্ল্যাট নির্মান করছে রানার প্রোপার্টিজ। মেলা থেকে এসব প্লট ও ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

(এমআইআর/এসএএম/ ০৯ ফেব্রুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)