জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পে ৩৮০ কোটি টাকার টার্ম লোন দিচ্ছে এমটিবি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পের জন্য সিন্ডিকেশন চুক্তির আওতায় ৩৮০ কোটি টাকার টার্ম ঋণ সুবিধা দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ।
প্রধান আয়োজক এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের সহ-আয়োজক হিসেবে এমটিবি এ ঋণ সুবিধা দিচ্ছে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে সম্প্রতি সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের উপস্থিতিতে টার্ম লোন চুড়ান্তকরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি।
আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জায়েদ বখত ও এমটিবির চেয়ারম্যান মোঃ হেদায়েত উল্লাহ।
অনুষ্ঠানে জেএমআই গ্রুপের চেয়ারম্যান, জাবেদ ইকবাল পাঠান ও ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আবদুর রাজ্জাক, এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, মোহাম্মদ শামস্-উল ইসলাম, বিআইএফএফএল-এর নির্বাহী পরিচালক ও সিইও, এস এম ফরমানুল ইসলাম, সাবিনকো’র ব্যবস্থাপনা পরিচালক, কাজি শাইরুল হাসান, উত্তরা ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এস.এম. শামসুল আরেফিন, এনআরবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ খোরশেদ আলমসহ সংস্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১১ ফেব্রুয়ারি ২০১৯)



