রিসোর্স ফোম এন্ড এক্সেসরিজকে বীমা দাবীর সাড়ে ৩ কোটি টাকা দিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রামের ‘কেইপিজেড’ এর রিসোর্স ফোম এন্ড এক্সেসরিজ লিমেটডকে অগ্নিবীমা দাবী নিষ্পত্তি বাবদ তিন কোটি ৫০ লাখ টাকা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
সম্প্রতি বিএনআইসিলের মূখ্য নির্বাহী কর্মকর্তা সান্নাউল্লাহ রিসোর্স ফোম এন্ড এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক মো: মনোয়ার হোসেনের কাছে এ টাকার চেক হস্তান্তর করেন।
এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১৩ ফেব্রুয়ারি ২০১৯)



