পুঁজিবাজারে আসছে ঠাকরাল ইনফরমেশন; ইস্যু ম্যানেজমেন্টে ‘এএএ ফাইন্যান্স’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুজিঁবাজারে তালিকাভুক্ত হতে চায় ঠাকরাল ইনফর্মেশন সিস্টেমস (প্রাইভেট) লিমিটেড।

এলক্ষ্যে কোম্পানিটির সঙ্গে ম্যানেজার টু দি ইস্যু হিসেবে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের স্বনামধন্য ইস্যু ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’।

সম্প্রতি সম্পন্ন করা এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্যু ম্যানেজারের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস, পরিচালক আব্দুস সালাম খান উপস্থিত ছিলেন।

আর ঠাকরাল ইনফরমেশন লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা বাসব বাগচি, প্রধান অর্থ কর্মকর্তা অনিন্দ সেনগুপ্ত এবং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৯ ফেব্রুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)