নেসলে বাংলাদেশের সকল পরিত্যক্ত পণ্য প্রক্রিয়াজাত করবে লাফার্জ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নেসলে বাংলাদেশের সকল ধরনের পরিত্যক্ত পণ্য প্রক্রিয়াজাত করবে দেশের নেতৃস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল)।
এলক্ষ্যে রোববার (২৪ ফেব্রুয়ারি ২০১৯) বিশ্বের সর্ববৃহৎ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি নেসলে বাংলাদেশ লিমিটেড সাথে চুক্তি করেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
চুক্তি অনুযায়ী, লাফার্জহোলসিম বাংলাদেশ নিজস্ব জিওসাইকেল প্রকল্পের আওতায়, নেসলে বাংলাদেশের সকল ধরনের পরিত্যক্ত পণ্য প্রক্রিয়াজাত করবে।
এলএইচবিএল এর করপোরেট অফিসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলএইবিএল এর প্রধান নির্বাহি রাজেশ সুরানা এবং নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন। এসময় উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৯)



