নরসিংদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

মো: শাহাদাৎ হোসেন রাজু, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীতে উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। জেলার ৬টি উপজেলায় মঙ্গলবার সকাল থেকে প্রার্থীরা স্ব স্ব উপজেলা আবার অনেকে জেলা রিটার্নি অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। জেলার ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ২৪ ভাইস চেয়ারম্যান (মহিলা) ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

নরসিংদী সদর : নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যার পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী সফর আলী ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। এ উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ ভাইস চেয়ারম্যান (মহিলা) ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

পলাশ : পলাশ উপজেলায় ৩ টি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন দলীয় মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ।

শিবপুর : শিবপুর উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ খান, মান্নান ভূঁইয়া পরিষদের প্রার্থী  বর্তমান চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন তোফাজ্জল হোসেন ( ভিপি তোফাজ্জল)। উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ ভাইস চেয়ারম্যান (মহিলা) ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোহরদী : মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন হাবীবুর রহমান রঙ্গু।

বেলাব : বেলাব উপজেলা চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান রিটন ও রানা চৌধুরী। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

রায়পুরা :  রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আবদুস সাদেক, রায়পুরা পৌর আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুল আলম শাহীন, শ্রীনগর ইউপির সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী  নিয়াজ মোর্শেদ খান রাসেল। এ উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৪ শে মার্চ তৃতীয় দফায় নরসিংদী জেলার ৬ টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এসএইচআর/এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)