আই-ব্যাংকিং ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন করল ইসলামী ব্যাংক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাসব্যাপী আই-ব্যাংকিং ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি ২০১৯ ইসলামী ব্যাংকের ধানমন্ডির শাখা প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. শফিকুর রহমান।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ধানমন্ডি শাখাপ্রধান বসির আহাম্মদ। এ সময় ব্যাংকের গ্রাহক এবং ঢাকা সেন্ট্রাল জোন ও ধানমন্ডি শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ২৫ সেপ্টেম্বর ২০১৮ থেকে ২৫ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ইসলামী ব্যাংক সারাদেশে এ ক্যাম্পেইন পরিচালনা করে। এ ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংক আই-ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ আই রিচার্জকারী, ফান্ড ট্রান্সফার ব্যবহারকারী, আইপেসেইফ ব্যবহারকারী ও ইউটিলিটি বিল প্রদানকারীগণ পুরস্কৃত হয়েছেন।
(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৯)



