যমুনা ব্যাংক-স্কয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি 

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংকের সাথে স্কয়ার হাসপাতাল লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি স্কয়ার হাসপাতালের প্রধান কার্যালয়ে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

যমুনা ব্যাংকে উপ-ব্যাবস্থাপনা পরিচালক এ. কে. এম. সাইফুদ্দীন আহমেদ এবং স্কয়ার হাসপাতালের সিএও এসাম ইবনে ইউসুফ সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় যমুনা ব্যাংকের সকল কর্মকর্তা ও ডেবিট এবং ক্রেডিট কার্ড হোল্ডাররা হাসপাতালে চিকিৎসা ও অন্যান্য সেবা স্পেশাল প্যাকেজ ও কিস্তি সুবিধা গ্রহন করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ও স্কয়ার হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)