ভোলায় বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোশারেফ হোসেনকে নেতাকর্মীদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ভোলা: ভোলা সদর উপজেলায় ২য় বারের মত বিনা প্রতিদ্বন্দিতায় আলহাজ্ব মোশারেফ হোসেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আর এ জয়ে ভোলা ইলিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাজাহান বেপারী ও ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ফারুক বেপারীর পক্ষ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
(এমটি/এসএএম/ ০৬ মার্চ ২০১৯)



