আল-আরাফাহ্ ব্যাংকের মাসিক ব্যবসা পর্যালোচনা সভা সম্পন্ন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর মাসিক ব্যবসা পর্যালোচনা সভা ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক এবং মোহাম্মদ জুবায়ের ওয়াফাসহ শীর্ষ নির্বাহীবৃন্দ।
এ সময় তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই, গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করার কথাও বলেন । এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ সহ জোনাল হেডগণ এবং নির্ধারিত শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন ।
(এসআর/ এসএএম/ ১১ মার্চ ২০১৯ )



