বিডিকম অনলাইনের সঙ্গে বেজার চুক্তি স্বাক্ষর
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটির (বেজা)।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানিটি বেজার কাছে থেকে আগামী ৫০ বছরের জন্য ১০ একর জমি লিজ নিয়েছে। জায়গাটি ফেনি ইকোনোমিক জোন, মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবস্থিত। যার জন্য কোম্পানিটি প্রতি স্কয়ার মিটারে বেজাকে ০.৬০ সেন্ট করে ভাড়া দিবে।
(এমআইআর/ ১২ মার্চ ২০১৯)



