৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের কার্যক্রম
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বেসরকারি বানিজ্যিক ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বৃহস্পতিবার রাত থেকে ৫ দিন বন্ধ থাকবে।
ডাচ বাংলা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, উন্নত ও দ্রুত সেবা প্রদানের জন্য ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের অংশ বিশেষ আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার ১২.০১ ঘটিকা হতে ১৯ মার্চ সকাল ৬টা পর্যন্ত চলবে।
এ সময় ব্যাংকের শাখা, এটিএম, পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
(এমআইআর/ ১৪ মার্চ ২০১৯)



