পিবজার নির্বাচন কমিশন গঠিত
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ জার্নালিজম এ্যালামনাই এ্যাসোসিয়েশন (পিবজা) এর আগামী সাধারণ নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
গতকাল সোমবার (১৮/৩/২০১৯) বিকেলে সংগঠনের সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্হিতিতে পিবজার নির্বাচনের লক্ষ্যে এ কমিশন গঠন করা হয়।
কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মুহম্মদ লুৎফুল কবির নবীনকে নির্বাচিত করা হয়েছে। কমিশনার হিসেবে রয়েছেন ধীমান সাহা জুয়েল ও প্রিন্সিপাল মোঃ আশরাফুল ইসলাম।
কমিশনের সদস্যরা আগামী এক মাসের মধ্যে ভোট গ্রহনের লক্ষ্যে একটি স্বচ্ছ ভোটার লিস্ট প্রণয়ন, নির্বাচনী আচরণবিধি প্রস্তুত, প্রচার প্রচারণার নির্দেশাবলীসহ সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
উল্লেখ্য, পিবজার গঠনতন্ত্র অনুযায়ি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিশন গঠনের বিধান রয়েছে। তবে তারা কেউই নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন না। এমনকি কোনো প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কিংবা গোপনে কোনো ধরনের প্রচারণায় বা পক্ষপাতমূলক কার্যক্রমে জড়িত থাকতে পারবেন না।
(এসএএম/ ১৯ মার্চ ২০১৯)



