এসএসসি পরীক্ষার্থীদের নামমাত্র ফিতে আইসিটি প্রশিক্ষন দেবে নাসিমা এনাম ফাউন্ডেশন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের আইসিটির ওপর দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এসএসসি পরীক্ষার্থীদের  জন্য নামমাত্র মূল্যে এ সেবা দেবে সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সমাজ সেবামূলক সংগঠন নাছিমা এনাম ফাউন্ডেশন।

২০২১ সালের মধ্যে আইটি পেশাজীবীর সংখ্যা ২০ লাখে উন্নীত করতে নানামুখী কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এছাড়া

বিগত বছরের মত এবারও ১০০ জন প্রশিক্ষণার্থীকে নামমাত্র খরচে বিশেষ প্রকল্পে কম্পিউটার প্রশিক্ষনের সুযোগ দিচ্ছে সমাজসেবা অধিদফতর ।

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে থেকে ১০০ জন প্রশিক্ষণার্থী এ সুযোগ দেওয়া হবে ।

পরীক্ষার পর অখন্ড অবসরে থাকা অবস্থায় স্মার্ট, ডায়নামিক এবং আপডেটেড হওয়ার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

এসএসসি পরীক্ষার শেষ তিন মাস অবসরকটকুর ব্যাপ্তি অল্প হলেও এর মূল্য অনেক বেশি।তাই অবসরটুকু শুয়ে-বসে ঘোরাঘুরিতে হেলায় হাতছাড়া না করে এ সুযোগ নেওয়া উচিৎ । নিজের জীবনের উন্নয়নে কিংবা চাকরিজীবন, সামাজিক জীবনে প্রতিষ্ঠা পেতে এই সময়টুকুই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট।

না জানা বিষয়কে জানতে, অল্প জানা বিষয়ে নিজের দখলদারিত্ব আরও পাকাপোক্ত করতে এ অবসের বিভিন্ন প্রয়োজনীয় কোর্স করতে পারেন। অবসর কোর্সের বিষয় নির্বাচনে আপনার ভবিষ্যতের ক্যারিয়ারকে প্রাধান্য দিতে পারেন অথবা শখের বসেও কিছু কোর্স করতে পারেন।

আইসিটি ক্যারিয়ার এর তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণ নিয়ে আপনি হতে পারেন একজন তথ্যপ্রযুক্তি কর্মী। আয় করতে পারবেন ফ্রিল্যান্সার হিসেবে । প্রশিক্ষনে থাকবেঃ বেসিক কম্পিউটার , ইন্টারনেট এর খুঁটিনাটি ব্যবহার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার- সফটওয়্যার ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স।

কোর্স ফি: অফিস ম্যানেজমেন্ট (১০০০টাকা), হার্ডওয়্যার (২০০০টাকা), গ্রাফিক্স ডিজাইন (২০০০টাকা), ওয়েব ডিজাইন (৩০০০ টাকা)।
ঠিকানা: আইসিটি ক্যারিয়ার (১৩৫, নিচতলা), কনকর্ড এম্পরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা। ০১৭১২৯১১৫৬৯,০১৬২৬০৩২৭৭১

(এস আর/ এসএএম/ ১৯ মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)