বীমা মেলায় তৃতীয় স্থানে প্রাইম ইসলামী লাইফ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর উদ্যোগে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর সহযোগিতায় চট্টগ্রামস্থ এম. এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে ২ দিন ৩য় বীমা মেলা ২০১৮ সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এম.পি।
এবারের বীমা মেলায় প্রাইম ইসলামী লাইফের স্টলে প্রায় ১০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে রয়েছে দাবি পরিশোধ, প্রিমিয়াম সংগ্রহ, নতুন পলিসি বিক্রি। ৪শ’র বেশি নতুন পলিসি বিক্রি হয়েছে, যা থেকে ২ কোটি টাকার অধিক প্রিমিয়াম এসেছে।
বীমা মেলা ২০১৮ এ অংশগ্রহণকারী ৭৮টি বীমা কোম্পানির স্টলের মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তৃতীয় স্থান অর্জন করেছে। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মতিন ও মুহাম্মদ সলিম উল্লাহ। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ১৯ মার্চ ২০১৯)



