পিবজা নির্বাচনের আবেদনপত্র বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ জার্নালিজম এ্যালামনাই এসোসিয়েশনের (পিবজা) আগামী দুই বছর মেয়াদী (২০১৯-২০২০) নির্বাচনে অংশগ্রহনকারীদের আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। ২৭ মার্চ ২০১৯ (বুধবার) থেকে শুরু হয়ে আবেদনপত্র গ্রহন এবং জমা দেওয়া যাবে আগামী ১১ এপ্রিল, ২০১৯ (বৃহস্পতিবার) পর্যন্ত।

পিবজার প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ লুৎফুল কবীর সোমবার সংগঠনটির ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরেন।

নিম্নে নির্বাচন কমিশনের পক্ষে তার দেওয়া তথ্য গুলো হুবহু তুলে ধরা হলো।

আবেদনপত্র গ্রহন/জমার নিয়মাবলী:

মোট ৩১ টি পদে নির্বাচন হবে। পিবজা ইলেকশান এর আবেদন পত্র সংগ্রহের জন্য নিন্মলিখিত হারে জনতা ব্যাংক এর পিবজা অ্যাকাউন্ট এ টাকা জমা দিয়ে টাকা জমার রশিদ এর সফট কপি  PIBJAA@GMAIL.COM  মেইল করে আপনার আবেদন পত্র সংগ্রহ করুন। আবেদনপত্র গ্রহন এবং জমা দানের সময়সীমা (২৭ মার্চ, ২০১৯ – ১১ এপ্রিল, ২০১৯)।

নির্বাহী পরিষদের বিভিন্ন পদে আবেদনপত্রের মূল্যঃ

১. সভাপতি – ৮০০০ (আট হাজার টাকা)

২. সহ-সভাপতি – ৬০০০ (ছয় হাজার টাকা)

৩. সাধারণ সম্পাদক – ৫০০০ (পাঁচ হাজার টাকা)

৪. যুগ্ম-সাধারণ সম্পাদক – ৪০০০ (চার হাজার টাকা)

৫. সম্পাদক – ৩০০০ (তিন হাজার টাকা)

৬। নির্বাহী সদস্য – ২০০০ (দুই হাজার টাকা)

 

নির্বাহী পরিষদের ৩১ টি পদের নাম:

১. সভাপতি – ১ জন

২. সহ-সভাপতি – ৩ জন

৩. সাধারণ সম্পাদক – ১ জন

৪. যুগ্ম-সাধারণ সম্পাদক – ২ জন

৫. অর্থ সম্পাদক – ১ জন

৬. সাংগঠনিক সম্পাদক – ১ জন

৭. সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – ১ জন

৮. প্রচার ও প্রকাশনা সম্পাদক – ১ জন

৯. ক্রীড়া সম্পাদক – ১ জন

১০. আন্তর্জাতিক সম্পাদক – ১ জন

১১. তথ্য ও গবেষণা সম্পাদক – ১ জন

১২. সমাজকল্যাণ সম্পাদক – ১ জন

১৩. দপ্তর সম্পাদক – ১ জন

১৪. আইন সম্পাদক – ১ জন

১৫. স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক – ১ জন

১৬. নির্বাহী সদস্য – ১৩ জন

 

ব্যাংক হিসাবের বিস্তারিতঃ

A/C Name: PIB Journalism Alumni Association

A/C No: 023734114711

Branch: Motijheel Corporate

Bank: Janata Bank Limited

টাকা জমার সংশ্লিষ্ট তথ্যের জন্য যোগাযোগঃ ইঞ্জি. দানিয়েল মু. আওরঙ্গজেব, সিনিয়র অফিসার, জনতা ব্যাংক, পিআইবি ব্যাচঃ ২০১২-১৩, মোবাইলঃ ০১৫৫-৪৫৫-৯৬৫০

(এসএএম/ ২৭ মার্চ ২০১৯)

 


Comment As:

Comment (0)