চট্টগ্রামে বিনিয়োগ শিক্ষা ও উদ্যোক্তা কনফারেন্স শনিবার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের বিভাগীয় শহরগুলোতে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স আয়োজন করে আসছে। এরই অংশ হিসেবে আগামী ৩০ মার্চ চট্টগ্রামে বিনিয়োগকারী ও উদ্যোক্তা শিক্ষা কনফারেন্স করতে যাচ্ছে বিএসইসি।

চট্টগ্রাম বিভাগের আন্তজার্তিক কনভেনশন হল, কাজির দেউরী এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া কনফারেন্সটির উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রণালয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত কনফারেন্স এ বিনামূল্যে অংশ গ্রহণে আগ্রহী বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে। আসন সংখ্যা সীমিত থাকায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিষ্টেশন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। আর মূল প্রবন্ধ পাঠ করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মো: মাহবুবুল আলম। আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নিয়ন্ত্রক সংস্থার পরিচালক মো: রেজাউল করিম।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বিএসইসি ও এর স্ট্রেকহোল্ডাররা দেশের সকল বিভাগীয় শহরগুলোতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এবং এ মেলার আয়োজন করছে।

(এসএএম/ ২৮ মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)