আমরা গ্রুপের প্রধান কার্যালয় পরিবর্তন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের হেড অফিস সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৮ মার্চ, বৃহস্পতিবার আগুনে এফআর টাওয়ারের যে কয়টি তলা পুড়ে ছাই হয়েছে তার একটি ছিলো আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কসের। এখানে বসতেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা,   কোম্পাসি সচিব ও মার্কেটিং বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, এফ আর টাওয়ারের ৯ তলায় আমরা টেকনোলজির অফিস ছিল। এ অফিসটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ১৭ তলায় আমরা নেটওর্য়াকের অফিস। আগুনে এ প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাবপত্র থেকে শুরু করে কম্পিউটারসহ সব সরঞ্জাম পুড়ে ছাঁই হয়েছে।

তাই অগ্নিকান্ডের কারণে কোম্পানিটি সাময়িকভাবে হেড অফিস সফুরা টাওয়ার (৯ম ফ্লোর), ২০ কামাল আতার্তুক এভিনিউ বনানীতে শিফট করেছে।

(এসআর/এসএএম/ ৩১মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)