ডিএসইতে লেনদেনে শীর্ষ স্থান দখল করেছে ব্র্যাক ইপিএল

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  লেনদেনের ভিত্তিতে মার্চ মাসের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজগুলোর তালিকা প্রকাশ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)।  তালিকায় সব সময় শীর্ষ স্থানে থাকা লংকাবাংলা সিকিউরিটিজকে পেছনে ফেলে সেরা ব্রোকারেজ হাউজের স্থান দখল করছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

এর আগের মাসে অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসে এই ব্রোকারেজ হাউজটি ডিএসইতে লেনদেনে চতুর্থ স্থানে অবস্থানে ছিল।

এদিকে দীর্ঘদিন প্রথম স্থান দখল করে রাখা লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড মার্চে দ্বিতীয় স্থানে অবস্থান করছে । আর তৃতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড।

মার্চে মাসে শীর্ষ দশ তালিকায় থাকা অন্যান্য ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে ৪র্থ স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ, ৫ম স্থানে রয়েছে সিটি ব্রোকারেজ, ৬ষ্ঠ স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ৭ম স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ, ৮ম স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ, ৯ম স্থানে রয়েছে ইউনিক্যাপ সিকিউরিটিজ এবং ১০ম স্থানে রয়েছে এমটিবি সিকিউরিটিজ।

এছাড়াও শীর্ষ বিশে থাকা অন্যান্য ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- ইউনাইটেড সিকিউরিটিজ, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ,ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটজ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ এবং রয়েল ক্যাপিটাল লিমিটেড।

(এসএএম/ ০২ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)