প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এক কোটি টাকা অনুদান দিল মার্কেন্টাইল ব্যাংক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে।

গতকাল (০২ এপ্রিল) মঙ্গলবার গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উক্ত টাকার চেক হস্তান্তর করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম।

এসময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি’র চেয়ারম্যানসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এস আর/ ০৩এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)