প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এমটিবি’র ১ কোটি টাকা অনুদান
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সম্প্রতি ঢাকার চকবাজারে অবস্থিত চুড়িহাট্টা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা প্রদান করেছে বেসরকারি খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।
গণভবনে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী, শেখ হাসিনার হাতে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান চেকটি হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ০৪ এপ্রিল ২০১৯)



